চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা প্রতিনিধি,১৭জুলাই।
অবশেষে ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠ সংস্কারের কাজ শুরু হয়েছে। চুয়াডাঙ্গার চির চেনা জায়গা যেখানে ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, অ্যাথেলেটিক্সসহ বিভিন্ন খেলার খেলোয়াড় তৈরীর সুতিকাগার। সেই ঐতিহ্যবাহী টাউন ক্লাব মাঠটি দীর্ঘদিন ধরেই ছিল অবহেলিত।
সংস্কারের অভাব ও সময় অসময়ে মাঠটি ব্যবহার হয়েছে খেলা-ধূলা বিহীন নানান কাজে। সরকারী-বেসরকারী সেই সকল কাজ শেষে মাঠটি হয়ে পড়ে খেলা-ধূলার অনুপোযোগী। মাঠের চতুরদিক অরক্ষিত থাকায় হর-হামেশায় পথচারীসহ গবাদীপশু প্রবেশ করে মাঠটি পরিণত হয়েছিল গো-চারণভুমিতে। খোলা জায়গায় রাতের আধারে বসতো নেশা-খোরদের আড্ডা। মাঠের পাশে তৈরী ড্রেনটি সংস্কারের অভাবে ড্রেনের পানি মাঠে প্রবেশ করে এবং মাঠে জলাবদ্ধতার কারনে মাঠটি সব সময় খেলা-ধূলার অনুপোযোগী থাকতো। তা ছাড়া ড্রেনের পাশে ট্রাক-বাসসহ নানান প্রকার গণপরিবহনের অবৈধ্য পার্কিংয়ের কারণে ড্রেনটি দুুমড়ে-মুচড়ে ভেঙ্গেছে একাধিকবার। এ ভাবে মাঠটি বার বার হারিয়েছে তার আসল সৌন্দর্য। সেটি সংস্কার ও টাউন মাঠের আসল রুপ ফিরিয়ে আনার জন্য এই মাঠ থেকে যে সকল কৃর্তিমান খেলোয়াড় ও সংগঠক তৈরী হয়েছে তারা একাধিক বার আহবান জানিয়েছেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিকট। কিন্তু, সেটি হবে হবে করে চলে গেছে দীর্ঘ সময়।
জনশ্রুতি আছে ১৯৯২ সালের পরে তৎকালীন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন মাঠটি সংস্কার করেছিলেন। প্রায় ২৯ বছর পর আবারো মাঠটি সংস্কারের কাজ শুরু করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। আর সামনে থেকে সেই সংস্কার কাজে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলিগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। রোববার থেকে টাউন মাঠে শুরু হয়েছে বালি ভরাটের কাজ।
এ বিষয়ে জানতে চাওয়া হলে মুঠো ফোনে দীর্ঘ দুই দশক এর মহাকুমা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক’র দায়িত্ব পালনকারী চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, মাঠ প্রথমে ফিলিং বালি দিয়ে ভরাট করে সমান করা হবে। এরপর উপরে কিছু ফ্রেস মাটি দেওয়া হবে এবং খাওয়ানো হবে এ বর্ষার পানি। তারপর শুকনো মরসুমে মাঠটি রুলার করা হবে। চুয়াডাঙ্গা পৌরসভা ড্রেনটি নতুনভাবে মেরামত করে দিলে মাঠটির চারদিক নিরাপত্তা প্রাচীর ও ফেনসিং করা হবে। এরপর মাঠে খেলা-ধূলা পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
্
সময়োপযোগী ও ক্রীড়া বান্ধব ব্যক্তিত্বের পরিচয় দিয়ে মাঠটি সংস্কার কাজ শুরু করায় দীর্ঘ দুই দশক এর মহাকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে দেশ-বিদেশে বসবাস কারী চুয়াডাঙ্গার কৃতি ফুটবলার, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগক এবং ক্রীড়ামোদী ব্যক্তিগণ ভূয়সী প্রশংসা করেছেন। কানাড প্রবাশী চুয়াডাঙ্গার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মামুন জোয়ার্দ্দার বলেছেন, আমার খুব ভাল লাগছে টাউন মাঠটি সংস্কার শুরু হওয়ায় কথা জেনে।এ মাঠেই আমার ফুটবলে হাতে খড়ি। আমার মত মাহমুদুল হক লিটন ভাই, মধু ওস্তাদ, মানিক, মরহুম আশরাফ জোয়ার্দ্দার সাবু দা, আমার ভাই এ নাসির জোয়ার্দ্দার টেংরা, আব্দুল কাদের জোয়ার্দ্দার,রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, মরহুম মতিয়ার ভাই, শহিদ হোসেন গুরখা, শহিদুল কদর জোয়ার্দ্দার, নাজমুল হক শান্তিসহ চুয়াডাঙ্গার অনেক নামী খেলোয়াড় তৈরী হয়েছে এ মাঠের সবুজ ঘাসে অনুশীলন করে। এ মাঠে আবারো খেলা-ধূলা হবে জেনে খুব ভাল লাগছে। তবে, এ মাঠ মেরামত হচ্ছে শুনে যেমন ভাল লাগছে, তেমনি আরো ভাল লাগবে এ মাঠে পরবর্তীতে কোন মেলা, যাত্রা, সার্কাস, বাণিজ্যমেলা যেন না হয়।
তিনি আরও বলেন, এ মাঠে খ্যাতিমান ক্রীড়া সংগঠক মরহুম হায়দার আলী জোয়ার্দ্দার, রফাতুল্লা পন্ডিত সাহেবের মত মানুষ নি:স্বার্থভাবে খেলা-ধূলা শিখিয়েছেন। চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গণের এই দূর্দিনে সেই সকল ক্রীড়া সংগঠক আবার যেন তৈরী হয় সেই কামনা করি।
এ ছাড়া আমেরিকা থেকে ফ্লোরিডা বাংলা টিভির কর্ণধর হাকিমুল আলম মালিক টিটন বলেন, যোগ্য ক্রীড়া সংগঠকের যোগ্য কাজ। তবে সংস্কার কাজটি আরো আগে করা দরকার ছিল। তাহলে, চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গণে ভাল খেলোয়াড় তৈরী চলমান থাকতো। মাঠ পরিচালনা কমিটির সম্পাদক সাবেক ফুটবলার মিঠু জোয়ার্দ্দার বলেন, আমি দীর্ঘদিন ধরে মাঠটি সংস্কারের জন্য চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সঙ্গে কথা বলে আসছি। এখন মনে হচ্ছে সংস্কার কাজটি আমার জীবদ্দশায় হয়তো দেখে যেতে পারবো।
Leave a Reply