শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি সচল রয়েছে: তোফায়েল আহমেদ

করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি সচল রয়েছে: তোফায়েল আহমেদ


গাজী তাহের লিটন:


প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতি এখনো সচল। সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আন্তর্জাতিক বিশ্বে বহুদেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা পরিস্থিতে দেশের অর্থনীতি এখনো সচল রয়েছে।
শনিবার (১৭ জুলাই) সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংঘারহাট বাজারে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ও ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।  
তিনি বলেন, সরকারের এসব সহায়তা দল-মত নির্বিশেষে সবাইকে দিতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের বিপদের সময় জনপ্রতিনিধিরা মানুষের পাশে থাকবে এটাই তাদের কাজ।এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা পালন করতে হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার জন্য অনেক কিছু করেছেন।
ইতোমধ্যে আমরা নদী ভাঙার হাত থেকে ভোলাকে রক্ষা করতে পেরেছি। ভোলা-বরিশাল ব্রিজের সম্ভাবতা যাছাই চলছে। এটি হয়ে গেলে আমরা মূল ভূ-খণ্ডের সঙ্গে সংযুক্ত হবো।
এ সময় উত্তর দিঘলদী, আলীনগর, চরসামাইয়া, ধনিয়া, ভেদুরিয়া, ভেলুমিয়া এ সাত ইউনিয়নে সহায়তা দেওয়া হয়েছে। প্রতি ইউনিয়নের ৪৫০ পরিবারকে নগদ ১০০০ টাকা ও ১০ কেজি করে চাল দেওয়া হয়।  জেলা সদরের ১৩ ইউনিয়নে ৫৮ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হবে বলে জানান তোফায়েল আহমেদ। এ কার্যক্রমে দলমত নির্বিশেষে সবাই সহায়তা পাচ্ছে।
এ সময় জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।  
উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, আজিজুল ইসলাম প্রমুখ।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com