বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনার আমতলীতে শিক্ষার্থীর চুরি যাওয়া ল্যাপটপ ৪৮ ঘন্টায় উদ্ধার!

বরগুনার আমতলীতে শিক্ষার্থীর চুরি যাওয়া ল্যাপটপ ৪৮ ঘন্টায় উদ্ধার!

মোঃ সাইদুর রহমান,আমতলী (বরগুনা) প্রতিনিধি।


বরগুনার জেলার আমতলী পৌর শহরের পশু হাসপাতাল রোডের বাসা থেকে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এক শিক্ষার্থীর ব্যবহৃত ল্যাপটপটি চুরি হয়ে যাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তা উদ্ধার করে আজ (শনিবার) ওই শিক্ষার্থীকে ফেরৎ দিয়েছে আমতলী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, আমতলী পৌর শহরের পশু হাসপাতাল রোডের বাসিন্ধা শিক্ষিকা রুবি বেগমের পুত্র ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই,ই,আর বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ মোঃ মারুফ হাসান হীরার ব্যবহৃত ল্যাপটপটি তাদের বাসা থেকে গতকাল (শুক্রবার) ভোর রাতে চুরি হয়ে যায়। তাৎক্ষনিক বিষয়টি আমতলী থানায় অবহিত করলে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে ৪৮ ঘন্টার মধ্যে এসআই সোহেলের নেতৃত্বে পৌর শহরের মিঠাবাজার এলাকার জনৈক মোঃ শহিদুল ইসলামের নিকট থেকে আজ (শনিবার) গভীর রাতে ল্যাপটপটি উদ্ধার করে সকাল ১০টার দিকে প্রকৃত মালিক ওই শিক্ষার্থীর হাতে ফিরিয়ে দেয়া হয়েছে।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ মোঃ মারুফ হাসান হীরা জানায়, আমার বাসা থেকে ল্যাপটপটি চুরি হয়ে যাওয়ার পরে আমি বিষয়টি থানায় অবহিত করি। পুলিশ ৪৮ ঘন্টার মধ্যে চুির যাওয়া ল্যাপটপটি উদ্ধার করে আজ আমার হাতে ফিরিয়ে দিয়েছেন।
আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, বিশ্ব বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর চুরি যাওয়া ল্যাপটপটি ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করে তার হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com