মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে পবিত্র ঈদ উদ আযহা উপলক্ষে উপকারভোগী পরিবারের মাঝে ভিজিএফ এর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।১৭ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ১২ নং রায়নগর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে এসব উপকারভোগী পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে ভিজিএফ এর খাদ্য সহায়তা প্রদান করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, ইউপি সচিব রাসেল খান, সাইদুর রহমান সাজু, ইউপি সদস্য মোঃ তোফাজ্জল হোসেন তোফা, মোঃ আবু রায়হান প্রমুখ।
Leave a Reply