শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কৃষকের স্বপ্ন চূর্ণবিচূর্ণ করে দিলো দূর্বৃত্তরা,

কৃষকের স্বপ্ন চূর্ণবিচূর্ণ করে দিলো দূর্বৃত্তরা,


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

অঙ্কুরেই বিনষ্ট করল কৃষক শাহজাহানের স্বপ্ন। পরিবার পরিজন নিয়ে একটু স্বচ্চলতার আশায় ৩হাজার টাকায় জমা নিয়ে ২১শতক জমিতে ১৪শত টমেটোর চারা রোপন করেছিলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বড়ুড়া গ্রামের দরিদ্র কৃষক শাহজাহান (৫৫)। ৩ মেয়ে ও ২ ছেলের সংসারের অভাব-অনটন দূর করতে এবারই প্রথম কৃষি অফিসের পরামর্শে টমেটো চাষে অংশগ্রহন করেছিলেন শাহজাহান। প্রায় ৪ মাস ধরে আগাছা পরিস্কার ও চাষাবাদ করে জমা নেওয়া জমিটিতে উর্বরতা এনে গত মে মাসের প্রথম দিকে মালচিং পদ্ধতিতে চারা রোপন, বাশের খুঁটিসহ সকল ধরনে ব্যবস্থা করা হয় জমিটিতে। উন্নত প্রজাতির টমেটো ফলাতে নিজে কঠোর পরিশ্রম করে এবং দৈনিক হাজিরার শ্রমিক নিয়ে ১০টাকা দরে ১৪শত চারা ক্রয় করে জমিতে রোপন করেন। চারা রোপনের পর নিয়মিত কীটনাশক স্প্রে ও পরিচর্যার কোন ঘাটতি ছিল না। ২ মাসেই প্রায় প্রতিটি চারাতে ফুল এসেছিল। কৃষক শাহজানের ধারনা, শত্রুপক্ষ এ ফলন সহ্য করতে পারেনি। কে বা কারা গত বৃহস্প্রতিবার রাতের কোন এক সময়ে ফুল আসা টমেটোর চারাগুলো ভেঙ্গে উপড়ে রাখে। প্রতিদিনের মত আজ শুক্রবার সকালে জমিতে রোপনকৃত চারা পরিচর্যা করতে গিয়ে শাহজাহান দেখতে পায় তার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে। দরিদ্র কৃষক শাহজাহান মিয়ার সাথে কথা বললে তিনি জানান একমাত্র পৈত্রিক বাড়ীর ১০ শতক জায়গা ব্যতিত তার আর কোন জমি জামা নেই। আমি নিজের সন্তানের মতো যত্ন করে গাছগুলো ফলিয়েছি। আমার ফলাইত গাছের ক্ষতি করতে কাউকে দেখি নি। আল্লাহ তাদের বিচার করবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান বলেন ঘটনাটি খুবই ন্যাক্কার জনক। সরজমিন তদন্ত করে কৃষকের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com