শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুর সীমান্তে প্রায় ৫৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ী আটক

দুর্গাপুর সীমান্তে প্রায় ৫৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ী আটক

আল নোমান শান্ত,দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতাঃ 


নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বারোমারী এলাকায় এই মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫২ লক্ষ ৮১ হাজার টাকা। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া শুক্রবার (১৬ জুলাই) রাতে এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুর্গাপুর উপজেলার বারোমারী বিওপি’র নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম সীমান্তে অভিযান পরিচালনা করে।
এসময় সীমানা পিলার ১১৬৩/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বারোমারী এলাকা হতে এই ভারতীয় শাড়ী আটক করে বিজিবি।
এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। আটককৃত মালামাল কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com