শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সদরে মোটরসাইকেল ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

নিহত মোয়াজ্জেন হোসেন ওয়াসিম (৪০) কবিরহাট উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পিতা গাজী ভূঞা বাড়ির মৃত মোস্তফা ভূঞার ছেলে।

গতকাল শুক্রবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ১১নং নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো, নিহতের ছেলে অভি (১৬) ও রাসেল (২৫)।  আহত অভিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

নিহতের কাকা ফখরুউদ্দিন মঞ্জু জানান, নিহতম ওয়াসিম তার ছেলে অভিকে নিয়ে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল যোগে মাইজদী থেকে কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে সে নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারের দক্ষিণে পৌঁছলে রাস্তার পাশে রাখা গাছের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওয়াসিম পেশায় একজন ব্যবসায়ী এবং ৩ সন্তানের জনক ছিল। সে মাইজদী শহরে ভাড়া বাসায় থাকত।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com