এফ.করিম,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজার জেলার উখিয়া থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৪নং রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত শাহপরী হাইওয়ে থানার সামনে থেকে ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
১৬ জুলাই (শুক্রবার) রাত পৌনে ৯টায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরাতরা হলো-টেকনাফের মনিরঘোনার মোঃ খলিলের পুত্র মনজুর আলম (২০) এবং আব্দুল জলিলের পুত্র আবদু রহমান(২৪)।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোর্শেদ জানান, ১৬ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করে। পরে তাদের তাদের শরীর তল্লাশি চালিয়ে ২৭০০ পিস ইয়াবা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
তিনি আরও জানান,আটককৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply