শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৬.০৩০ কেজি স্বর্ণ আটক করেছে কাস্টম হাউস, ঢাকা এর প্রিভেন্টিভ টিম।

৬.০৩০ কেজি স্বর্ণ আটক করেছে কাস্টম হাউস, ঢাকা এর প্রিভেন্টিভ টিম।

বিমানবন্দর প্রতিনিধি:

১৭/০৭/২০২১ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কমিশনার, কাস্টম হাউস, ঢাকা এর নিকট আসা এক গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইন্স SV 804 ( অবতরণ রাত ১১:২৯ তারিখ: ১৬/০৭/২০২১) ফ্লাইট হতে সৌদি আরব ফেরত একজন যাত্রীর নিকট হতে ৬.০৩০ কেজি স্বর্ণ আটক করেছে কাস্টম হাউস , ঢাকা এর প্রিভেন্টিভ টিম।

গোপন সংবাদ থাকায় কাস্টম হাউস, ঢাকার প্রিভেনটিভ টীম বিমান বন্দরের বিভিন্ন স্হানে সতর্ক অবস্হান নেয়।

এক পর্যায়ে বিমানের অভ্যন্তরে প্রবেশ করে সীট নং 48 E হতে যাত্রী জনাব রাকিবুল হাসান কে তার আচরণ সন্দেহজনক হওয়ায় আটক করে গ্রীণ চ্যানেলে নিয়ে আসা হয়।

পরবর্তীতে গ্রীণ চ্যানেলে বিভিন্ন সংস্হার উপস্হিতি তে আটককৃত যাত্রীর সাথে থাকা কালো রং এর একটি হ্যান্ড ব্যাগের ভেতর হতে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্হায় ৫২ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়।

পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম রাকিবুল হাসান, জেলা কুমিল্লা।

সৌদি এয়ারপোর্টে এক লোক তার কাছে উক্ত গোল্ডবার সমূহ হস্তান্তর করে। শাহজালালে আসার পরে কেউ একজন ফোন করে বর্ণিত গোল্ডবার সমূহ রিসিভ করবে বলে তিনি জানান।

আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪ (চার) কোটি টাকা।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস ও অন্যান্য আইনে ব্যবস্হা নেয়া হবে।

আটককৃত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। যাত্রী কে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com