শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, র‌্যাবের অভিযানে গ্রেফতার ১

টাঙ্গাইলে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, র‌্যাবের অভিযানে গ্রেফতার ১


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অভিযান পরিচালনা করে লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। 
এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
গত ১৬ জুলাই শুক্রবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
উক্ত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার ধলা টেংগর এলাকায় লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় রকিবুল ইসলাম (২৮) নামে ১জন কে গ্রেফতার করা হয়। সে কালিহাতী উপজেলার দশকিয়া গ্রামের মুছা প্রামানিকের ছেলে। 
এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার, পাইপ সহ অনান্য মালামাল জব্দ করা হয়। 
গ্রেফতারকৃত রকিবুল জানায়, সে বহু দিন ধরে বাংলা ড্রেজার মেশিন ব্যবহার করে লৌহজং নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বালু বিক্রয় করে আসছিলো।
পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালিহাতি থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা সহ পেনাল কোড এর ৪৩১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com