শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাগরপুরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মসজিদে পুলিশের প্রচারণা

নাগরপুরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মসজিদে পুলিশের প্রচারণা

 নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ


টাঙ্গাইলের  নাগরপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে এবং সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্ধুদ্ধ করতে এবার মসজিদ ভিত্তিক প্রচারণায় নেমেছে পুলিশ। শুক্রবার (১৬ জুলাই) নাগরপুর উপজেলার বিভিন্ন মসজিদে করোনা সচেতনতায় প্রচারণা চালায় নাগরপুর থানা পুলিশ। প্রচারণায় জুমআর নামাজের খুতবার সময় বিভিন্ন মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রেখেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো জাহাঙ্গীর আলম, এসআই ইমরান হোসেন ও জসীম উদ্দিন।
তারা মুসল্লিদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে পরিসংখ্যান উল্লেখ করে করোনার ভয়াবহতার চিত্র তুলে ধরে সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এজন্যে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
নাগরপুর সদর বাজার জামে মসজিদে ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। করোনায় দেশে  মৃত্যুর হার দিন দিন বেড়েই চলছে।  এখনি আমরা সবাই সচেতন না হলে আমাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। করোনাভাইরাস থেকে নিজেকে, পরিবারকে এবং অন্যকে বাঁচাত হলে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার কোন বিকল্প নেই। সবাই সচেতন হলে আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারব।তিনি করোনার ভয়াবহ ছোবল থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মুসল্লিদের এ ব্যাপারে প্রচারণা চালানোর অনুরোধ জানান।
এছাড়া এলাকার বিট পুলিশের  বিট অফিসারগণ সংশ্লিষ্ট এলাকার মসজিদগুলোতে জুমআর নামাজের খুতবার সময় মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com