মহিউদ্দিন, ভোলা।
ভোলায় অবৈধ মাদকদ্রব্য অভিযানে দুই মাদক কারবারি কে আটক করেছে ডিবি পুলিশ।
আজ (১৬জুলাই) ৩ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি)এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম ও সংগীয় ফোর্স সহ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউপি ০৮নং ওয়ার্ডে অভিযান করিয়া ১৫ (পনের) পিছ ইয়াবা ট্যাবলেট অবৈধ মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী ১৷ মোঃ আলম খান (২৪), পিতা-মোঃ লাল মিয়া, ২৷ মোঃ ঝিলন (৩০), পিতা- মোঃ ছলেমান, উভয় সাং- দক্ষিণ চরনোয়াবাদ ০৮নং ওয়ার্ড, বাপ্তা ইউপি থানা ও জেলা ভোলাদ্বয়কে গ্রেফতার করেন।
ভোলা জেলার গোয়েন্দা শাখা ডিবি ওসি মোঃ শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, আমাদের অভিযান চলমান আছে এবং ভবিষ্যতে ও থাকবে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply