বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সদরপুরে জমিজমা বিরোধের জেরে প্রবাসী মহিলাকে পিটিয়ে হত্যা।

সদরপুরে জমিজমা বিরোধের জেরে প্রবাসী মহিলাকে পিটিয়ে হত্যা।


শিশির খাঁন,সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ-

ফরিদপুরের সদরপুরে জমিজমা বিরোধের জের ধরে কোহিনুর(৪৫)নামের এক স্বামী পরিত্যক্ত মহিলা কে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।  
জানা যায়, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের মোঃ সহিদ শিকদারের স্ত্রী কোহিনুর বেগমের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে প্রায় ১০বছর পূর্বে। এরপর কোহিনুর বেগম রোজগারের জন্য প্রবাসী হয়ে লেবালনে চলে যায়। প্রবাস জীবন শেষ করে দুই বছর পূর্বে কোহিনুর বেগম বাংলাদেশে ফিরে আসে।
এলাকায় বসবাসের জন্য শৌলডুবী গ্রামের মোঃ ইউনুছ শিকদারের নিকট থেকে ১৮ শতাংশ জমি ক্রয় করে কোহিনুর বেগম। ক্রয়কৃত জমির উপর একটি দোচালা ঘর নির্মান করে বসবাস শুরু করেন তিনি। আরও কিছু জমি বিক্রির কথা বলে তার নিকট থেকে কয়েক লক্ষ টাকা নেন বলে অভিযোগ রয়েছে ইউনুছ শিকদারের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিনিয়ত কোহিনুর বেগম ইউনুছ শিকদারের মধ্যে ঝগড়া বিবাদ হতো বলে জানান এলাকাবাসী। সংসার জীবনে কোহিনুর বেগমের ১৪ বছরের সাকিবুল নামের একটি পুত্র সন্তান রয়েছে।
আজ সকাল ১০টার দিকে ইউনুছ শিকদারের বাড়িতে জমি সংক্রান্ত বিষয়ে কোহিনুর বেগম ইউনুছ শিকদারের বাড়িতে গেলে তাহাকে বেধে ফেলে এবং নির্যাতন করে ইউনুস শিকদার ও তার পুত্র জাহিদ শিকদার। কহিনুর বেগম বাড়ি থেকে পালিয়ে অত্নরক্ষার জন্য ইউনুস শিকদারের পুকুরে ঝাপ দেয়। ইউনুস শিকদার পুকুর থেকে কোহিনুর কে তুলে এনে  পুনরায় নির্যাতন চালায় ফলে নির্যাতনে ঘটনাস্থলেই নিহতহন কোহিনুর বেগম। লাশ গুম করবে এমন বিষয় জানতে পেরে এলাকাবাসী পুলিশে খবর দেন। অতঃপর ইউনুছ শিকদার ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ জনাব সুব্রত গোলদার ঘটনাস্থলে গিয়ে নিহত কোহিনুর বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে ওই এলাকার ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন জানান, আমরা এ ঘটনা জানতে পেরে থানায় ফোন করি। জমিজমা সংক্রান্ত বেপার নিয়ে প্রায় সময়ই বিরোধ লেগেই থাকতো উভয়পক্ষের মধ্যে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক তথ্যবিবরনী শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে লাশ পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com