মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পাখিয়ার টিলার নিরঞ্জন প্রফেসর বাড়ি অর্থাৎ হিন্দু বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইপরিবারকে আর্থিক অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আরব আমিরাত শাখার নেতৃবৃন্দরা।
শুক্রবা(১৬জুলাই) বিকালে অগ্নিকান্ডে বসতঘর গুলো পরিদর্শন শেষে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আরব আমিরাতের নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক তান প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, শিলক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তালুকদার, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই এর সহ-সভাপতি আবদুল রাজ্জাততক,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সৈয়দ মুহাম্মদ আজিম উদ্দিন,সদস্য আবুল কালাম, আবদুল মাবুদ, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ইকবাল হোসাইন চৌধুরী, উপজেলা আ’লীগের উপ- প্রচার সম্পাদক মাহামুদুল হাসান বাদশা,রাঙ্গুনিয়া ফুটবল উন্নয়ন সমিতি সাধারণ সম্পাদক মানিক কান্তি দাশ, শিলক বাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমদ,অর্থ সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক ও শিলক পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রণব কুমার দে প্রমুখ।
Leave a Reply