মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ধর্মপাশা থানা পুলিশ পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা গ্রামের সামনে হাওরের ফসলরক্ষা বাঁধের কাছ থেকে এই মরদেহ উদ্ধার করে।জানা যায়, মাসকান্দা গ্রামের সামনে হাওরে ফসলরক্ষা বাঁধের কাছে শুক্রবার সকালে স্থানীয় এলাকাবাসী মরদেহটি দেখতে পায়। পরে এলাকাবাসী পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমানকে জানান। চেয়ারম্যান মরদেহের বিষয়টি ধর্মপাশা থানা পুলিশকে জানালে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply