শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংগাইরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিংগাইরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন, সিংগাইর(মানিকগঞ্জ):

মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
 আজ শুক্রবার (১৬জুলাই) সকাল ১০ টায় উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দশেরহাটি এলাকার করিমের বাড়ী সংলগ্ন ব্রিজের নীচ থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, কিছু পথচারী চলাচলের সময় দেখতে পায় ব্রীজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এ সময় তারা ব্রীজের নিচে গলিত লাশ দেখতে পায়।পরে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ এসআই শাহজালাল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে। এ সময় সিংগাইর সার্কেল এএসপি মোঃ রেজাউল হক, থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা, ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। 
  এ ব্যাপারে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্যা বলেন, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পেলে মৃত্যুর কারন জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com