বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:
কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমন হোসেন। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই মেধাবী ছাত্রের মৃত্যু হয়। তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় চাদপাড়া এলাকায়।
মৃতের বন্ধু খালেদ সাইফুল্লাহ জানান, সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর ৫ জুলাই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১১ দিন করোনার সাথে যুদ্ধ করে শুক্রবার রাতে মৃত্যুর কাছে হার মানেন মেধাবী ছাত্র সুমন। তার মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
Leave a Reply