কাজী নাফিস ফুয়াদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর কালকিনিতে (কোভিড-১৯) করোনার মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে জনসেবামূলক কাজে ব্যস্ত রয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসতিয়াক আসফাক রাসেল। তিনি বর্তমানে দুচোখের ঘুম হারাম করে মৃত্যু ভয়কে উপেক্ষা করে দিন-রাত ২৪ ঘন্টা সাধারণ-মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। যেখানেই দেখছেন অপরাধ সেখানেই তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে প্রতিরোধ গড়ে তুলছেন।থানা ও সরেজমিন সূত্রে জানাগেছে, কালকিনি থানায় যোগদান করার পর থেকেই ওসি ইসতিয়াক আসফাক রাসেল দায়িত্ব নিয়োজিত এসআই ও এএসআইদের সাথে নিয়ে মাঠে ডিউটি করে আসছেন। এমনকি তিনি তার নীজ পরিবারকে ঠিকমত সময় দিতে পারছেন না ব্যস্ততার কারনে। এ করোনাকালে তিনি ইভটিজিং,মাদক, বাল্যাবিয়েসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্রতিদিন সাড়াশি অভিযান চালান এবং কঠোর লকডাউনে করোনা সচেতনতায় তার সমস্ত কর্মকান্ড প্রতিদিন চালিয়ে যাচ্ছেন। তিনি কোন অপরাধ সংবাদ পেলে সেখানেই তিনি কঠোর প্রতিরোধ করে গড়ে তোলেন। বিশেষ করে তিনি করোনা সচেতনতায় উপজেলার বিভিন্ন মসজিদের ঈমামদের সাথে একের পর এক মতবিনিময় সভা অব্যহত রেখেছেন।এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, আমি সাধারণ মানুষদের একটু সুখে-শান্তিতে রাখার জন্য সব কিছু ত্যাগ করতে পারি। মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। কালকিনি থানা এলাকায় কোন প্রকার অপরাধমূলক কর্মকান্ড আমি সহ্য করবো না। তাই বলছি যদি কেউ কোন প্রকার অপরাধের সাথে জড়িত থাকিলে আইনের কাঠগড়ায় যেতে হবে। অপরাধী যেই হোক আমি আশ্রয় দেব না। এটা আমার চ্যালেঞ্জ।
Leave a Reply