তৌহিদুর রহমান পলাশ, বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) ভোর ৬ টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কবিরপুর ও করচা গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কবিরপুর গ্রামের বাবুল বৈষ্ণব ( ৪২) ও পার্শ্ববর্তী করচা গ্রামের রিপন বৈষ্ণব (৩৬) ।
এলাকাবাসী সূত্রে জানা যায় প্রতিদিনের মত আজ ও সকালে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতের ঘটনায় বাবুল বৈষ্ণব ও রিপন বৈষ্ণব বজ্রাঘাতে আহত হয়ে ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের কাজ শেষে পরিবারের কাছে লাশ পৌঁছে দেওয়া হবে।
Leave a Reply