শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দোয়ারাবাজারে বাঁশের সেতু নির্মাণ করেছে সমাজ সেবা সংগঠণ

দোয়ারাবাজারে বাঁশের সেতু নির্মাণ করেছে সমাজ সেবা সংগঠণ

শাহ্ মাশুক নাঈম,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  

ছাতক সুনামগঞ্জ মহাসড়কের মান্নারগাঁও ইউনিয়নের নোয়াগাও খালের ব্রীজ ভেঙে যাওয়ার বছর পেরিয়ে গেলেও, শুরু হয়নি ব্রীজ নির্মাণের কাজ। জনপ্রতিনিধি থাকলেও  মানুষ চলাচলে বাড়ছে জনদূর্ভোগ। দীর্ঘ জনদুর্ভোগের পর অবশেষে ওই কয়েক গ্রামের মানুষ ও স্থানীয় শ্যামল বাজার যুব সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে শুরু হয়েছে বাঁশের সেতু নির্মাণের কাজ। ভেঙে যাওয়া সেতু নির্মাণে সক্রিয় ভূমিকা রাখছে  এলাকার সমাজ সেবা সংগঠণ। যাদের অক্লান্ত পরিশ্রমে এ ধরনের সমাজ সেবা মুলক কাজ হচ্ছে তারা হলেন, সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, অন্যান্য সদস্যরা হলেন, দিলোয়ার হোসেন দিলাই, আব্দুল মতিন, সফিক মিয়া, আবুল মিয়া কবিরাজ, সফর উদ্দিন, আজরফ মিয়া চৌধুরী, রাকিব আলী, কামরুল ইসলাম, মালেখ সরকার, খসরু মিয়া,আতর আলী, সাহাঙীর মিয়া, জলাল মিয়া, নুর মিয়া প্রমূখ। সেতু নির্মাণ কালে সংগঠনের সভাপতি রমজান আলী বলেন, নৌকা দিয়ে দুপারের মানুষ পারাপার করলেও ভয় আতংকে থাকতে হয়। এই খালে নৌকা ডুবে বেস কয়েকজন মানুষের মৃত্যু ও হয়েছে। মাওলানা রুহুল আমিন বলেন, বাঁশের সেতু নির্মাণ হলে মানুষের ভোগান্তির অবশান হবে।রাকিব আলী বলেন,শ্যামল বাজার যুব সমাজ কল্যাণ সংগঠনকে অভিনন্দন জানাই সেতু নির্মাণ করে মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য।     সমাজ সেবক জাহাঙ্গীর আলম রফিক বলেন, ছাতক সুনামগঞ্জ দোয়ারাবাজার মহাসড়কটির নোয়াগাঁও খালে বাঁশের সেতুর কাজ হলেও সরকারি উদ্যোগে দ্রুত স্থায়ী ব্রীজ নির্মাণ করার দাবি জানাচ্ছি।
মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ বলেন, ইউনিয়ন পরিষদ থেকে নোয়াগাঁও খালটি লীজ দেওয়া হয়েছে। তবে জনগণের দূর্ভোগ লাগবে বাঁশের সেতু নির্মাণে আমার আপত্তি নেই, যদি তারা পারাপারে জনগণের কাছথেকে টাকা পয়সা না নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com