মোঃ সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
চলমান বৈশ্বিক সংকটে করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতি মোকাবেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের নিজ উদ্যোগে করোনা কালীন সময়ে কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কালাইকুঁড়ি গ্রামে আব্দুল মজিদ তালুকদার স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন ও মেহেদী হাসানের নিকট ঔষধ প্রদান করেন। এ ছাড়া এক হাজার কর্মহীন সাধারন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, বিএনপির নেতা গোলাম মোস্তফা, সান্তাহার পৌর বিএনপির আহবায়ক মজিবুর রহমান, শ্রমিক দলের নেতা কামরুল হাসান মধু, মজনু তালুকদার, আব্দুল মতিন, ফরিদুল হক, আব্দুল ওহাব, যুবদল নেতা জুয়েল রানা, রিয়ন সরকার, কোরবান আলী, কে এম মুকুল, রতন, আসলাম, ছাত্রদল নেতা মিলন, হুমায়ন মিনহাজসহ অসংখ্য নেতা-কর্মীরা। এ ব্যাপারে বিএনপি নেতা আব্দুল মহিত তালুকদার বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় ত্যাগী নেতা-কর্মীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে খাদ্য সামগ্রী ও ঔষধ সামগ্রী দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই সাহায্য আরোও অব্যহত থাকবে।
Leave a Reply