শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ধর্ষণের পর গরুর মৃত্যু, ধর্ষক শ্রীঘরে

ধর্ষণের পর গরুর মৃত্যু, ধর্ষক শ্রীঘরে

পাবনা প্রতিনিধি;

পাবনার সাঁথিয়া উপজেলায় সিসিটিভি ফুটেজ দেখে হাফিজুর রহমান (৩৫) নামের এক পশুধর্ষক নরপশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ জুলাই) রাত ১০টা ২০ মিনিটের সময় সাঁথিয়া উপজেলার হাপানিয়া রামচন্দ্রপুর গ্রামে।

এ ঘটনায় ওই গরুর খামারের মালিক আলহাজ রেজাউল করিম মাস্টার বাদী হয়ে সাথিয়া থানায় মামলার পর আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে অভিযুক্ত হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ১০টা ২০ মিনিটের দিকে একই উপজেলার হাপানিয়া রামচন্দ্রপুর গ্রামের রেজাউল করিমের গরুর খামারে প্রবেশ করেন হাফিজুর। সকালে খামারের মালিক গোয়াল ঘরে এসে দেখে তাঁর একটি গাভী মরে পড়ে আছে। এতে তাঁর সন্দেহ হয়।

পরে তাৎক্ষণিক গোয়াল ঘরের সিসিটিভির ফুটেজ দেখেন। সেখানে দেখতে পান একজন লোক রাত ১০টা ২০ মিনিটের দিকে গোয়াল ঘরে প্রবেশ করে। কিছু সময় এদিক ওদিক তাকিয়ে একটা লাল গাভীকে দুইবার ধর্ষণ করে চলে যায়।

পরে সিসিটিভি ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করে জানা যায় তিনি হাপানিয়া রামচন্দ্রপুর গ্রামের হাফিজুর।
পরে গ্রামবাসীর সহায়তায় হাফিজুরকে ধরে এনে গোয়ালঘরে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে আসামি হাফিজকে আটক করে থানায় নিয়ে যায়। ওই সময় পুলিশের মাধ্যমে জনসন্মুখে ধর্ষণের কথা স্বীকার করেন হাফিজুর।
খামারি রেজাউল আরও অভিযোগ করেন, তার প্রায় আড়াই লাখ টাকার একটা গাভী বিষক্রিয়া অথবা যেকোনো উপায়ে হত্যা করেছে হাফিজুর।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com