মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
সেলুন কর্মচারি, গাড়ী শ্রমিক, হিজড়া সম্প্রদায়, মুচি, বাবুর্চি, বার্নিশ মিস্ত্রি,ভ্যান চালক, ডেকোরেটর শ্রমিকসহ এমন অন্যান্য পেশার সাড়ে ৪ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে ।
বৃহস্পতিবার বিকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, সিটি মেয়র মনিরুল হক সাক্কু জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও এ কার্যক্রম শুরু করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে অসহায় কর্মহীন বিভিন্ন শ্রেনি পেশার প্রায় দেড় হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার থেকে বাকি তিন হাজার ঈদ উপহার পর্যায়ক্রমে বিতরন করা হবে বলে জেলা প্রশাসন জানায়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চাল,২ লিটার ভোজ্য তৈল, ৫ কেজি আলু, মরিচের গুড়া ২০০ গ্রাম, হলুদের গুড়াসহ অন্যান্য সামগ্রী।
Leave a Reply