শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলবাড়ীতে এক সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

ফুলবাড়ীতে এক সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের অন্ধকারে গৃহবধুর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা অভিযোগে গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলবাড়ী থানায় ধর্ষনের চেষ্টা করার অপরাধে একটি অভিযোগ করে। বুধবার গভীর রাতে উপজেলার চর বড়লই গ্রামের বাংলাবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।  এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার চর বড়লই বাংলাবাজার এলাকার দিন মজুরের স্ত্রী ও এক সন্তানের জননীকে রেখে তার স্বামী জীবন-জীবীকার কাজের সন্ধানে ঢাকায় চলৈ যান এবং তিনি গত কয়েক বছর ধরেই ঢাকায় বসবাস করেন। ঐ গৃহবধু  (৩২) এর  স্বামী এরশাদ ( ৪৫) বাড়ীতে না থাকায় একই এলাকার আফজাল হোসেনের ছেলে আতিয়ার রহমানের কু-নজর পড়ে। প্রায় সময় ঐ গৃহবধুকে বিভিন সময় কু-প্রস্তাব দিতেন। এক পর্যায় বুধবার রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে আতিয়ার রহমান গৃহবধুর ঘরের বেড়া কেটে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধুর আত্মচিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা আসলে আতিয়ার পালিয়ে যায়।    ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ  (ওসি) তদন্ত সারওয়ার পারভজ গৃহবধু ধর্ষনের চেষ্টার থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com