শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর রামগোপালপুর পশ্চিমপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) সকালে এই দূর্ঘটনা ঘটে। জানা যায়, মাছ বোঝাই পিকআপের সাথে কোমল পানীয় বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কোমল পানীয় বোঝাই একটি ট্রাকের সঙ্গে মাছ বোঝাই পিকআপের সংঘর্ষ হয়। এসময় তিনজন গুরুতর আহত হয়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বলেন, চিকিৎসাধীন অবস্থায় শরিফ (২০) এর মৃত্যু হয়। নিহত শরিফ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এছাড়াও আহত ওবাইদুর (২৩) ও কাজী নাজমূল (২৪) এর অবস্থা আশক্সক্ষাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  
গৌরীপুর থানার ওসি খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। লাশ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে সেখানকার ওসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com