শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার চালু

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার চালু

সাতক্ষীরা প্রতিনিধি: 

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের সেবায় করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় এ হেল্প সেন্টারের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আবুল হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ¦ আব্দুস সামাদ, জেলা বিএনপির সদস্য শের আলী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাংগঠনিক সম্পাদক শাহ কামরুজ্জামান কামু, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপিত সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক ফরিদা আক্তার বিউটি, সদস্য সালেকা হক কেয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ। এসময় জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হেল্প সেন্টারের উদ্বোধনকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক করোনা মহামারিতে গোটা মানবজাতি আজ দিশেহারা। বাংলাদেশে এর ভয়াবহতা ব্যাপকভাবে সংক্রমিত। সাতক্ষীরা জেলায় বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যুর সংখ্যাও নিতান্ত কম নয়। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। দেশব্যাপি এই মহামারি মোকাবেলায় সরকার সার্বিক অর্থে ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বাস্থ্য খাতে সরকারের অনিয়ম, তথ্য গোপনে অশুভ প্রবৃত্তি সর্বপরি একলা চলার নীতি ও সিদ্ধান্তে সমন্বয়হীনতা দেশের মানুষকে মৃত্যু ঝুঁকিতে ঠেলে দিচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা জেলায় করোনা আক্রান্ত মানুষকে মানবিক কারনে অক্সিজেন সাপোর্ট ও স্বাস্থ্য সেবা প্রদানের জন্য জেলা বিএনপির উদ্যোগে ‘করোনা হেল্প সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com