মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন রোগীদের মাঝে খাবার বিতরণ করেন মা ও শিশু সেবা কেন্দ্র এন্ড ডায়াগনস্টিক সেন্টার।শুক্রবার (১৬ জুলাই ) দুপুরে মা ও শিশু সেবা কেন্দ্রের পরিচালক সাকের ইসলাম ও মোঃ সুমন হাসান এ কর্মসূচির আয়োজন করেন।রোগীদের খাবার বিতরণের আগে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের কাছে এবং রোগীদের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা।এরপর হাসপাতালে ঘুরে ঘুরে সকল রোগী ও স্বজনের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। এছাড়া রোগীদের শারীরিক খোঁজ খবর নেয়া সহ তাদের সু স্বাস্থ্য কামনা করেন। মা ও শিশু কেন্দ্রের পরিচালক সাকের ইসলাম বলেন,শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন রোগীর মাঝে খাবার বিতরণ করেছি। এছাড়াও ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার বিতরণ করবেন।এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মধু,মেডিকেল অফিসার ডাঃ নাদিয়া নওরিন তাসনোভা,ডাঃ মল্লিক আরাফাত,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শরীফ খায়রুল ইসলাম ও ছাত্র নেতা আরাফাত মৃধা প্রমূখ। অতিথিগন এ রকম মহৎ উদ্যোগের জন্য মা ও শিশু সেবা কেন্দ্র এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সকল কর্তৃপক্ষে ধন্যবাদ জানান।
Leave a Reply