শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“লোহাগড়ায় অসহায় কর্মহীন শিক্ষার্থী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান”

“লোহাগড়ায় অসহায় কর্মহীন শিক্ষার্থী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান”

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অসহায় কর্মহীন শিক্ষার্থী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে। শুক্রবার ১৬ জুলাই সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই খাদ্য সহায়তা ও বৃক্ষ রোপণ করা হয়।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুর রহমানের সভাপতিত্বে ১০০ জন অসহায় কর্মহীন শিক্ষার্থী পরিবার কে খাদ্য সহায়তা ও বৃক্ষরোপণ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। পরে শিক্ষার্থী দের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কথা বলেন জেলা প্রশাসক ও সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ স্কাউট নড়াইল জেলা শাখা, দুর্বার ফাউন্ডেশন ও ওয়েসিস ইয়ুথ এর যৌথ উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার বিতরন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভিন,লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাখি ব্যানার্জি, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন,লোহাগড়া উপজেলা আওমীলীগ এর সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,বিদ্যালয়ের শিক্ষক সুধি সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com