মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“টেকনাফে বন্দুক যুদ্ধে রোহিঙ্গা শীর্ষ ডাকাত হাশেম নিহত”।

“টেকনাফে বন্দুক যুদ্ধে রোহিঙ্গা শীর্ষ ডাকাত হাশেম নিহত”।


 এফ.করিম, নিজস্ব প্রতিবেদক।

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে এক বন্দুক যুদ্ধে বহু অপকর্মের হোতা শীর্ষ রোহিঙ্গা ডাকাত  নিহত হয়েছে। 
এসময় ঘটনাস্থল থেকে র‍্যাব  বিপুল পরিমাণ অস্ত্র এবং  গুলি ও উদ্ধার করতে সক্ষম হয়েছে।

নিহত ডাকাত হচ্ছে, টেকনাফের হ্নীলা জাদিমুরা ২৭নং রোহিঙ্গা শিবিরে বসবাসরত রোহিঙ্গা মো.বশির আহাম্মদ’র পুত্র মো.হাসেম উল্লাহ (৩৩)।

তথ্য সূত্রে জানা যায়, ১৬ জুলাই (শুক্রবার) ভোররাত সাড়ে তিনটার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪নং ব্রীজের পাশে পাহাড়ী এলাকায় বন্দুক যুদ্ধের ঘটনাটি সংঘটিত হয়।

উক্ত ঘটনায় শমুরক চক্রবর্তী (৩৫), মাহাবুবুর রহমান(২৮) নামে র‍্যাবের দুই সদস্য ও আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর ডাকাত হাসেমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এরপর মৃতদেহটি র‍্যাব টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার-র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মিডিয়া কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র‍্যাবের টহল দলের সাথে এক বন্দুক যুদ্ধে হাশেম নামে এক ডাকাত নিহত হয়েছ। এরপর র‍্যাব ঘটনাস্থল তল্লাশী করে দেশী-বিদেশী ২টি অস্ত্র, ১টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার দায়িত্বরত ওসি হাফিজুর রহমান কক্সবাজার জার্নালকে জানান, নিহত ডাকাতের লাশটি ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে হাশেম উল্লাহ বন্দুকযুদ্ধে নিহতের খবরে রোহিঙ্গা এবং স্থানীয়দের মাঝে স্বস্থি দেখা দিয়েছে। স্থানীয়রা ক্যাম্প এবং ক্যাম্পের বাহিরে অবস্থানরত ডাকাতদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রাখার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com