চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বিশিষ্ট সাংবাদিক, সংগীত শিল্পী, সাবেক কমিশনার ও জাসদ নেতা আনোয়ার হোসেন (৭৮) গতকাল নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। আনোয়ার হোসেন সাপ্তাহিক চুয়াডাঙ্গা দর্পণএর সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার কমিশনারের দায়িত্ব পালন করেন। গণ সংগীত শিল্পী হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি জাসদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘ দিন জটিল রোগে ভুগছিলেন। গতকাল ইন্তেকাল করেন। চুয়াডাঙ্গা পুরাতন গোরস্থানে মরহুমের দাফন করা হয়েছে।
Leave a Reply