শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“বাহাদুর” খুলনাঞ্চলের বৃহত্বম গরু; দাম হেকেছেন ২০ লাখ টাকা

“বাহাদুর” খুলনাঞ্চলের বৃহত্বম গরু; দাম হেকেছেন ২০ লাখ টাকা

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা  ॥

“বাহাদুর” গরুর নাম। খুলনাঞ্চলের বৃহত্বম গরু। তার বয়স ৩ বছর ২২ দিন। উচ্চতা ৬ ফুটেরও বেশি,লম্বা প্রায় ১০ ফুট ও ওজন প্রায় ৩৫ মন।  বাহাদুরের দাম ৯ লক্ষ টাকায় উঠেছে, মালিক চেয়েছেন ২০ লক্ষ টাকা।  বাহাদুরের নাম ্এলাকায় ছড়িয়ে পড়েছে। পাইকগাছা –আঠারো মাইল মেইন সড়কের পাশে বাহাদুরের মালিকের বাড়ি। মেইন সড়কের পাশে বাড়ি হওয়ার কারনে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ৭/৮শ লোক বাহাদুরকে দেখতে আসে। খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইনিয়নের রামনাথপুর গ্রামের শেখ সাদেকুজ্জামানের শখের বসে পোসা বাহাদুর । মালিক শেখ সাদেকুজ্জামান জানাান,শখের বসে তিনি বাড়িতে অস্ট্রেলিয়ান জাতের একটি গাভী পোষেন। গাভীটির নাম রাখেন রানী। রানীর প্রথম বাচ্চা এই বাহাদুর। বাহাদুরের জন্মের সময় তার ওজন ছিল ৪২ কেজি। দেখতে হিষ্টপুষ্ট ও নাদুস নুদুস হওয়ায় তার নাম রাখা হয় বাহাদুর। এখন বাহাদুরের প্রতিদিন সাতশ টাকার খাবার লাগে। দিনে ৩ বার গোসল করানো হয় ও সার্বক্ষনিক ফ্যানের বাবস্থা আছে। বাহাদুরকে গোয়াল ঘর থেকে বের করা হয়না। কারন বাহাদুরের উচ্চতা ও তার বড় আকারের কারনে ঘরের দরজা দিয়ে বের হতে পাওে না। তাকে বের করতে হলে ঘরের দরজা ভাংতে হবে। বাহাদুর মালিক ছাড়া অন্য কেউ কাছে বা গায়ে হাত দিলে ক্ষেপে যায়। মালিকের কথা যেন বাহাদুর বুঝতে পারে। মালিক তাকে শুয়া থেকে উঠে দাড়াতে বল্লে বাহাদুর দাড়িয়ে যায়। মালিক ছাড়া অন্য কেও বাহাদুরের কাছে গেলে তাড়া করে। এই বাহাদুর এখন খুলনার পাইকগাছার অন্যতম কুরবানির পশু হিসাবে পরিচিতি পেয়েছে। ক্রেতারা প্রতিদিন বাহাদুরকে দেখতে ভিড় করছে।তাছাড়া দর্শনার্থীরাতো রয়েছে। দেশের বড় গরুর মধ্যে বাহাদুর অন্যতম। তার বয়সও ওজনের উপর ভিত্তি করে দাম হাকছেন ২০ লাখ টাকা। ইতিমধ্যে ক্রেতারা ৯ লক্ষ টাকা দাম বলেছে। বাহাদুর গ্রামে থাকায় তার প্রচার ও পরিচিতি ছড়িয়ে পড়েনি। এ জন্য বাহাদুরের নাম ডাক কিছুটা কম। মালিক শেখ সাদেকুজ্জামান বলেন, শখের বসে বাহাদুরকে লালন-পালন করছি। কুরবানি ঈদে তাকে বিক্রি করতে হবে এমনটা না। বাহাদুরের দাম ২০ লক্ষণ টাকা ধরা হয়েছে।  ভালো দাম পেলে বিক্রি করা হবে। আলোচনা সাপেক্ষে দাম কমবেশি হতে পারে। বাহাদুর এখন পাইকগাছার চমক। এলাকাবাসী জানান, বাহাদুরের মত এত বড় গরু আগে তারা কখনও দেখেনি। তাই বিভিন্ন এলাকার লোক শেখ সাদেকুজ্জামানের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছে বাহাদুরকে দেখার জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com