মোঃ জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা সদর প্রতিনিধি :
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে কঠোর লকডাউন শিথিল করায় আগের চেহারায় ফিরেছে সাতক্ষীরা।বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে সারাদেশে যানবাহন ও দোকানপাট-শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। আগামী ২২ জুলাই পর্যন্ত কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই যানবাহন ও দোকানপাট চলবে। সরকারের এমন ঘোষণায় সাতক্ষীরা শহরে সকাল থেকে জনতার ঢল নামে। মানুষের মধ্যে দেখা দেয় কর্ম চঞ্চলতা। গণপরিবহন চলাচল করায় শ্রমিকদের মধ্যে বিরাজ করে ঈদ আনন্দ। সাধারণ ব্যবসায়ীরাও দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে স্বাচ্ছন্দে। মুহূর্তে বদলে যায় চিরচেনা শহরের রূপ। জনতার কোলাহলে যেন হঠাৎ জেগে ওঠে শহর। কিন্তু সাধারণ মানুষের মাঝে নেই কোনো সচেতনতা মাক্স ব্যবহার না করে চলাচল করছে ।
Leave a Reply