মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সীতাকুণ্ডে ট্রাকবোঝাই গরু লুট করতে চালককে গুলি করে হত্যা

সীতাকুণ্ডে ট্রাকবোঝাই গরু লুট করতে চালককে গুলি করে হত্যা


মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ড:

চট্রগ্রাম সীতাকুণ্ডে ট্রাক বোঝাই গরু লুট করতে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ট্রাক চালক নিহত হয়েছে।
আজ (১৬ জুলাই) শুক্রবার ভোরে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে এঘটনা ঘটে।
এসময় সংঘবদ্ধ ডাকাত দলের গুলিতে ট্রাক চালক আব্দুর রহমান (৩৬) ঘটনাস্থলে নিহত হন। তিনি যশোর জেলার চৌগাছা থানার চন্দা গ্রামের মোহাম্মদ বশির মিয়ার পুত্র জানা গেছে। 
জানা যায়, একটি গরুবর্তী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৯৯৭০) মাগুরা থেকে ১২ টি গরু নিয়ে চট্টগ্রামের আসার পথে  ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড এলাকায় ব্রিজ পার হওয়ার পর গরু বোঝাই ট্রাকটির সামনে গিয়ে আরেকটি ছোট পিকআপ দিয়ে আটক করার চেষ্টা করে। এসময় ছোট পিকআপ থেকে ৫-৭ জন ডাকাত অস্ত্র ঠেকিয়ে ট্রাকটিকে থামাতে বলে।  ড্রাইভার আব্দুর রহমান ট্রাকটি না থামালে ডাকাতরা ড্রাইভারের মুখে গুলি করে। সাথে সাথে ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাকের অন্য যাত্রীরা চিৎকার শুনে ডাকাতদল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, মাগুরা থেকে ট্রাকে করে গরু নিয়ে চট্টগ্রামে আসছিল। এদিকে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায় ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা চালককে ট্রাকটি থামানোর জন্য বলে।এসময় ডাকাতরা চালককে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার কর ময়নাতদন্তের জন্যে চট্রগ্রাম (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com