কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার দেবীদ্বারে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী উপজেলার মধুমুড়া গ্রামের আবদুল মতিন এর মহদেহ দাফন করে ৪১ তম লাশ দাফন করলো কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ‘টিম ১০১’।
বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বারের মধুমুড়ায় জানাজা শেষে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ‘টিম ১০১’ এর সমন্বয়ক লিটন সরকারের নেতৃত্বে লাশ দাফন করা হয়।
দেবীদ্বার বানিয়াপাড়ায় আবদুল মতিন হুমায়ুন আহাম্মেদ করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৯ টায় মৃত্যু বরন করেন।
এ সময় সাথে ছিলেন, টিমের সদস্য হাফেজ ইয়ামিন, হাফেজ আবদুল হক, যাদব রায়, রবিউল ইসলাম, শামীম আহাম্মেদ, মহিবুল হাসান মাহফুজ, কাউসার সরকার, পপস সুমন, শাহিনুল ইসলাম, ইমন সরকার, সুমন আহাম্মেদ, শরিফুল ইসলাম ।
লিটন সরকার জানান, মানবতার প্রয়োজনে দেশের এই ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর দিক নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ‘টিম ১০১’ করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুবরনকারীদের লাশ দাফন, দাহ ও সৎকার করে আসছে। তারই ধারাবাহিকতায় কোন আত্নীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী মৃত দেহের শেষ বিদায়ের কাজ সম্পূর্ন করার জন্য এগিয়ে না আসায় ১০১ টিমের সদস্যরা গিয়ে মৃতদেহকে তার গ্রামের বাড়ীতে নিয়ে যায় এবং গোসল, জানাজা, দাফনের কাজ সম্পূর্ন করা হয়।
Leave a Reply