শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চিকিৎসা শেষে বাড়ি ফিরল ভাঙ্গা হাতে প্লাস্টার নিয়ে মাস্ক বিক্রি করা নুরনবী

চিকিৎসা শেষে বাড়ি ফিরল ভাঙ্গা হাতে প্লাস্টার নিয়ে মাস্ক বিক্রি করা নুরনবী


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

চিকিৎসার অর্থ জোগাতে ভাঙ্গা  হাতে প্লাস্টার নিয়ে মাস্ক বিক্রি করা দশ বছর বয়সী সেই নুরনবীর হাতের প্লাস্টার খুলে দেয়া হয়েছে। হাতের চামড়া ফেটে হাড় বেরিয়ে যাওয়ার ফলে যে ক্ষতের সৃষ্টি হয়েছিল তা শুকিয়ে গেছে। হাতের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পেতে তাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছেন চিকিৎসক।   বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নুরনবীর হাতের প্লাস্টার খুলে দেন মেডিকেল অফিসার ডা. ইকবাল হাসান। যিনি নুরনবীর হাতে প্লাস্টার করেছিলেন। তাঁর তত্ত্বাবধানেই নুরনবী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। পিতৃহীন নুরনবীর চিকিৎসা সুবিধার্থে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছিল। এদিন নুরনবীকে ঈদের পোশাক কেনার জন্য কিছু টাকা উপহার পাঠিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম ও ডা.ইকবাল হাসানের উপস্থিতিতে উপহারের টাকা নুরনবীর নানীর হাতে তুলে দেয়া হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com