শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাতিয়ায় ৩ কোটি টাকার চিংড়ি পোনা জব্দ, নদীতে অবমুক্ত

হাতিয়ায় ৩ কোটি টাকার চিংড়ি পোনা জব্দ, নদীতে অবমুক্ত

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে প্রায় ১ কোটি ৬০ লক্ষ অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করে তা নদীতে অবমুক্ত করেছে কোস্টগার্ড। এর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি। 
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আজমার খাল এলাকার একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে এসব চিংড়ি পোনা জব্দ হয়।  

বাংলাদেশ কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে.এ এস এম লুৎফর রহমান, (এক্স) বিএন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টায় হাতিয়ার আজমার খাল থেকে প্রায় ১ কোটি ৬০ লক্ষ অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয় । যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা। পরে, পোনাসমূহ  উপজেলা মৎস্য অফিসার এর উপস্থিতিতে আজ সকাল ৭ টায় উপজেলার তমরদ্দি কোস্টগার্ড পল্টুন থেকে মেঘনা নদীতে পুনরায় অবমুক্ত করা হয়। তিনি আরও বলেন, এত পরিমাণ গলদা চিংড়ির রেণু পোনা এর আগে আর কখনো উদ্ধার করা যায় নি। 

এছাড়া, নদীমাতৃক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের আইন শৃংঙ্খা রক্ষা, মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সব সময় সচেষ্ট রয়েছে বলে তিনি জানান। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com