আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ ইমাম পরিষদ ও মহিলা কলেজ পাড়া জামে মসজিদ কমিটি কতৃক যৌথ উদ্দোগে আয়োজিত খতমে রিয়াদুস সালেহীন অনুষ্টিত হয়েছে।
আজ ভোর (ফজরের নামাজ) থেকে শুরু হয়ে সকাল ৮টা পর্যন্ত চলে এই অনুষ্টান। অনুষ্টানের মাঝে চা বিরতি ও শেষে সকালের নাস্তার ব্যবস্থা করেন ঝিনাইদহ ইমাম পরিষদ।
আজকের এই অনুষ্টানের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. অলি ওল্লাহ (প্রফেসর, দাওয়া ও ইসলামিক স্ট্যাটিজ বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)। তিনি বলেন, রিয়াদুস সালেহীন বিশুদ্ধ হাদিসের বই। নবীজির মুখের বানী সহি এবং শুদ্ধ ভাবে উপস্থাপিত হয়েছে এই বইয়ে বইটি প্রতিটি মদজিদে ইমামদের পড়া উচিৎ । তিনি ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাঃ) জীবনের অনেক ইসলামি আকিদার কথা তুলে ধরেন।
আজকের এই অনুষ্টানের অন্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মাহবুবুর রহমান (প্রফেসর, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)। তার বক্তবে তিনি বলেন, কোরানের খতম অনুষ্টানের মত করে খতমে রিয়াদুস সালেহীন আয়োজন করা এটা তার জীবনে প্রথম দেখলেন। তিনি বক্তবের মাঝে ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাঃ) বই সমন্ধে বলতে গিয়ে অনেক সময়ই আবেগ ধরে রাখতে পারছিলেন না। তিনি বলেন ” আমি ঢাকার বাংলা বাজারে খোঁজ নিয়ে জেনেছি দেশের বিভিন্ন নামীদামী লেখকের বইয়ের চেয়ে ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাঃ) বই বেশি বিক্রি হচ্ছে।
আজকের এই অনুষ্টানের অন্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাঃ) প্রিয় ছাত্র সুনামধন্য খতিব মুহাম্মাদ সাঈদুর রহমান (সভাপতি ইমাম পরিষদ, ঝিনাইদহ ও খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ, ঝিনাইদহ)। তিনি বলেন, মহিলা কলেজ পাড়া জামে মসজিদ কমিটি কতৃক আয়োজিত খতমে রিয়াদুস সালেহীন এটা একমাত্র আ ন ম শফিকুল ইসলাম সাহেব কতৃক প্রথম অনুষ্টিত হল। তিনি আরো বলেন, আ ন ম শফিকুল ইসলাম এই মসজদের শুধু ওয়াক্তের নামাজ পড়ান তা নয়, মুসল্লিদের কোরান শিক্ষা, পাড়ার ছেলের নামাজ মুখি করা এবং রাতেও তিনি তাহাজ্জুদ নামাজ পড়ান।
মসজিদের সভাপতি প্রফেসর আব্দুল মতিন বলেন, আজ আ ন ম শফিকুল ইসলাম সাহেবর বিদায়ের দিন। শফিকুল ইসলাম সাহেবর বিভিন্ন দিক নির্দেশক বিষয়ে গুরুত্ব প্রদান তাকে এই বয়সেও অনুপ্রাণিত করেছে। শফিকুল ইসলাম সাহেব আবরি বিষয়ের ছাত্র হলেও বিজ্ঞানে তার জানার আগ্রহ ছিল বলে তিনি উল্লেখ করেন।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম, রাইচরন তারিনি চরন কলেজের সহকারী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান রোকন, আনসার ভিডিপি ব্যংকের ম্যানেজার মকলেচুর রহমান বিপুল, জি,টি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্বাস আলী ও মহিলা কলেজ পাড়ার মসজিস সংশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্টানের শেষে সবাই মহিলা কলেজ পাড়া মসজিদের খতিব আ ন ম শফিকুল ইসলাম সাহেবর জন্য দোয়া কামনা করেন।
Leave a Reply