শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে ঋণ পরিশোধে ব্যর্থ প্রবাসীর বিষপানে আত্মহত্যা

নোয়াখালীতে ঋণ পরিশোধে ব্যর্থ প্রবাসীর বিষপানে আত্মহত্যা


নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীল চাটখিলে বিষপান করে এক সৌদি প্রবাসী আত্মহত্যা করেছে।  

নিহত বেলায়েত হোসেন মানিক (৩২) উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কড়িহাটি গ্রামের মৃধা বাড়ির আবুল কালাম ছিদ্দিকের ছেলে ।

শুক্রবার (১৬ জুলাই) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে বিষপান করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।  

খিলপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহত মানিক কিছু দিন আগে সৌদি থেকে দেশে আসে। সে সৌদি থাকাকালীন বিভিন্ন মানুষকে সৌদি নেওয়ার কথা বলে টাকা নেয়। কিন্ত বর্তমান পরিস্থিতিতে সে কাউকে সৌদি নিতে পারছেনা। এমত অবস্থায় বিভিন্ন মানুষ তাদের টাকা ফেরত চাচ্ছে। ওই টাকা পরিশোধ  করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যা করেন তিনি।  
এসআই ইকবাল বলেন, বিকেল ৪টার দিকে সে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বসত ঘরে বিষপান করে।  বিষয়টি পরিবারের সদস্যরা টের  পেয়ে তাকে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খিলপাড়া তদন্ত কেন্দ্রে এনে রাখে।  পরবর্তীতে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com