রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসির বড় জয় প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’-এর বাজিমাত, ইমরানের নতুন রেকর্ড ‘রাত দখল’ মিছিলে জয়া আহসান, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ জিয়াউল হক তুহিন যাএাবাড়ী, ঢাকা।

 র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। 

এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধা ১৮:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আব্দুল জলিল (৩৯) ও ২। মোঃ তোফায়েল আহম্মেদ (২০), বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ- ৬০৫/- (ছয়শত পাঁচ) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com