শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে গাভীর দুধ না কেনায় হিন্দু ব্যবসায়ীদের মারধর, থানায় অভিযোগ

টাঙ্গাইলে গাভীর দুধ না কেনায় হিন্দু ব্যবসায়ীদের মারধর, থানায় অভিযোগ


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে গাভীর দুধ ক্রয় না করায় ঘোষ সম্প্রদায়ের ব্যবসায়ীদের ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। এতে উপজেলার হিন্দু সমাজের মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ ঘটনায় বুধবার রাতে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর নতুন বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে যায়, গ্রাম্য রেষারেষিতে দেউপুর বাজারটি ভেঙ্গে প্রায় ১কি.মি দুরে আরেকটি নতুন বাজার সৃষ্টি হয়। ঘোষ সম্প্রদায়ের ব্যবসায়ীরা দুই বাজার থেকেই ক্রেতাদের কাছ থেকে নিয়মিত গাভীর দুধ ক্রয় করে আসছেন। এদিকে দেউপুর দক্ষিণ পাড়ার আনিছুর রহমানের ছেলে কামাল হোসেনসহ কয়েকজন ব্যক্তি শুধু নতুন বাজার থেকে দুধ ক্রয় করতে ঘোষ সম্প্রদায়ের ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করেন। প্রতিদিনের মত ওই দিন সকালেও নতুন বাজার থেকে দুধ ক্রয় করে পুরাতন বাজারে যাওয়ার জন্য রওনা হলে এতে ক্ষুব্ধ হয়ে কামাল হোসেন লাঠি দিয়ে পিটিয়ে প্রথমে সম্ভু ঘোষ ও রনি ঘোষকে গুরুতর আহত করেন। তাদের মারধর থেকে বাঁচাতে গেলে বলাই ঘোষ, গোপাল ঘোষ সহ আরও কয়েক জনকে বেধরক পিটিয়ে আহত করে। এ সময় কামালের সহযোগীরাও উপস্থিত ছিল। 
পরে আহত দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগকারী সম্ভু ঘোষ বলেন, কামাল হোসেন দীর্ঘদিন যাবত আমাদের অত্যাচার করে আসছে। একই সময়ে দুই বাজার অনুষ্ঠিত হওয়ায় নতুন বাজার থেকে দুধ কিনে নিয়ে আমরা পুরাতন বাজারে গিয়ে দুধ পাইনা। এদিকে কামালসহ কয়েকজন আমাদেরকে পুরাতন বাজারে যেতে বাঁধা সৃষ্টি করে। আবার নতুন বাজারে দুধ কিনতে গেলেও আমাদের কাছ থেকে প্রতিদিন একশত টাকা করে চাঁদা দাবী করেন। সেটা না মানার কারণে পরিকল্পিতভাবে আমাদের মারধর করা হয়। আমরা এর বিচার চাই।
অভিযুক্ত কামাল হোসেন মারধরের ঘটনাটি অস্বীকার করেছেন।
এ বিষয়ে সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, ঘটনাটি আমি স্থানীয়দের কাছ থেকে শুনেছি এবং অতি দ্রুত বিষয়টি মীমাংসা করার চেষ্টা করতেছি।
এ বিষয়ে কালিহাতী উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ সেন বলেন, ঘটনাটি শুনে মর্মাহত হয়েছি। অপরাধী যেই হোক না কেন প্রশাসনের কাছে তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com