-শামিম বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধিঃ
আজ (১৫ জুলাই) রোজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম (এম পির) নিজ (ঐচ্ছিক তহবিল) থেকে অনুদানের নগদ অর্থ হত দরিদ্র পরিবারের মাঝে বিতরন করা হয়েছে। এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় পাংশা উপজেলা চত্বরে। সেখানে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সফিউদ্দিন (পাতা) ও যুবলীগের আহ্বায়ক ফজলুল হক (ফরহাদ), উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস। উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন। উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি রেজাউল করিম (রেজা) সা,ছ,স মারুফ সরদার, প্রমুখ। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন রাজবাড়ী- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম (এমপি)
Leave a Reply