এফ.করিম,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।
ক্ক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম ক্রাইম এলাকা পালংখালী ইউনিয়নের থাইংখালীর নলবনিয়া ছিংড়ি প্রজক্টে বিজিবির গুলিতে এক ডাকাত নিহত হয়েছে।
নিহত ডাকাত থাইংখালীর নলবনিয়া গ্রামের জালাল আহমদর ছেলে লুৎফুর রহমান (৩৮) বলে জানা গেছে।
বৃস্পতিবার ( ১৫ জুলাই) বিকাল ৫ ঘটিকার সময় থাইংখালীর নলবনিয়ার মৎস্য প্রজেক্টে এ ঘটনা সংঘটিত হয়।
এ ব্যাপারে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী ও পালংখালী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি এম.এ মন্জুর জানান, নলবনিয়া চিংড়ি প্রজেক্টে বালুখালী ফাঁড়ির বিজিবি’র সাথে একজন ডাকাত বন্দুক যুদ্ধে মারা যাওয়ার খবর শুনেছি। সে ইয়াবা ব্যবসা ও ডাকাতি কাজে জড়িত ছিল বলে লোকে মুখে শুনেছি।
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমদ পালংখালীতে এক ডাকাত নিহত হওয়ার ঘটনার কথা সত্যতা স্বীকার করলে ও এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।
Leave a Reply