শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে সাংবাদিক সুমনের উপর হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম

রংপুরে সাংবাদিক সুমনের উপর হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম


শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ


রংপুরের পাগলাপীরে কিশোর গ্যাং কর্তৃক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও সদর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নওশের আলম সুমনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও দোষীদের গ্রেফতারের দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে রংপুরের সাংবাদিক মহল।বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে পাগলাপীর জিরো পয়েন্টে সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে  এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি ও মানব কণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমি, সিনিয়র সহ সভাপতি ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি মামুন রশিদ, প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন দুলালসহ রংপুরের সাংবাদিক সমাজ।এসময় বক্তারা সাংবাদিক সুমনের উপর হামলাকারী কিশোর গ্যাং এর সদস্য ও মাদকব্যবসায়ীদের গ্রফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন।উল্লেখ্য, গত সোমবার ( ১২ জুলাই) পাগলাপীরের পাঠান পাড়ায় মাদকব্যবসায়ী কিশোর গ্যাং এর সদস্যরা এলাকাবাসীর উপর হামলা করলে সাংবাদিক সুমন খবর পেয়ে ঘটনা স্থলে ছবি তোলার চেষ্টা করে। এসময় সন্ত্রাসীরা সুমনের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে নগদ টাকা, মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে যায়। পরে এলাকাবাসী সুমনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে রংপুর কোতোয়ালি (সদর) থানায় সাংবাদিক সুমন বাদী হয়ে  একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com