মুতাছিন বিল্লাহ,জীবননগর:
জীবননগর উপজেলার দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ৩০ জন দরিদ্র প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১০টার হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারগুলো হস্তান্তর করা হয়।
দোস্ত এইডের নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার আরিফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু,সাধারন সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্জল,জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু,সাধারন সম্পাদক জামাল হোসেন খোকন,জীবননগর পৌর যুব লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ছোট বাবু,জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ মোহাম্মাদ মুছা,জীবননগর মাই টিভির প্রতিনিধি মিথুন মাহমুদ, জীবননগর দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির ব্রাঞ্চ ম্যানেজার হোসাইন আহম্মেদ। এছাড়া সংবাদকর্মীসহ দোস্ত এইডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, দোস্ত এইড নিয়মিতভাবে যেভাবে দরিদ্র ও অসহায়দের উন্নয়নে কাজ করে যাচ্ছে যা আসলেই প্রশংসার দাবিদার। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণে এসে এসব সুবিধাভোগী মানুষগুলোর মধ্যে আনন্দ দেখতে পাচ্ছি। যা দেখে আমি নিজেও পরিতৃপ্ত।
Leave a Reply