মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনার একদিন পর ব্যবসায়ীর মৃত্যু

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনার একদিন পর ব্যবসায়ীর মৃত্যু


মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জিরি সুবেদার শিপইয়ার্ডে দুর্ঘটনায় মো: মফিজ (৪০) নামের এক স্ক্র্যাপ ব্যবসায়ী নিহত হয়েছেন।
জানা যায় নিহত মো: মফিজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার গোয়ালকোর্ট কান্দি গ্রামের মো. মোতাহারের পুত্র। গত বুধবার দুপুরে স্ক্র্যাপ মালামাল ক্রয় করতে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার একদিন পর বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরবেলা বার আউলিয়ায় অবস্থিত জিরি সুবেদার স্টিল শিপইয়ার্ডে মালামাল ক্রয় করতে যান স্ক্র্যাপ ব্যবসায়ী মো: মফিজ। মালামাল কিনতে গিয়ে লোহার পাতের আঘাত মারাত্মকভাবে জখম হন তিনি। গুরুতর আহত হলে তাকে চট্রগ্রাম (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার (ওসি) তদন্ত সুমন বণিক বলেন, সীতাকুণ্ডে বার আওলিয়ায় জিরি সুবেদার শিপইয়ার্ডে দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com