শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করল এসিল্যান্ড

টাঙ্গাইলে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করল এসিল্যান্ড


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষার্থে চায়না জাল ব্যবহার করার কোন অনুমতি নেই। তাইতো অনুমোদনহীন এই জাল ব্যবহারের উপর আরোপ করা হয়েছে বিশেষ ভাবে নিষেধাজ্ঞা।
এরই পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ এই চায়না জাল ব্যবহারের অপরাধে টাঙ্গাইলে প্রায় এক লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে করটিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রায় এক লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। 
এ অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার খায়রুল ইসলাম আই নিউজ বিডি কে জানান, চায়না জালের বিরুদ্ধে দেশব্যাপী চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে আমাদের এ অভিযান। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে চায়না জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। পরবর্তীতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com