শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আদমদীঘিতে ছিনতাই হওয়া বিদ্ধার কানের দুল উদ্ধার করেছেন পুলিশ গ্রেফতার ৩

আদমদীঘিতে ছিনতাই হওয়া বিদ্ধার কানের দুল উদ্ধার করেছেন পুলিশ গ্রেফতার ৩

 মোঃ সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি ঃ

বগুড়ার সান্তাহারে রহিমা বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধার স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের ৮ ঘন্টা পর রতন নামের এক ছিনতাইকারির বাড়ি থেকে কানের দুল উদ্ধার করেছে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ। ওই ঘটনার সাথে জড়িত আরোও ২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রহিমা বেওয়া ছেলে রুবেল হোসেন বাদী হয়ে আমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের মৃত কছির প্রামানিকের স্ত্রী রহিমা বেওয়া পেনশনের টাকা তুলতে সান্তাহার একটি ব্যাংকে যাচ্ছিলেন। পথের মধ্যে বুধবার বেলা সাড়ে ১১ টায় সান্তাহার পৌর শহরের ডালপট্টি মহল্লার গলি অতিক্রম করার সময় ছিনতাইকারীরা পিছন থেকে ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে তার বাম কানের দুলে টান দেয়। তার কানের লতি ছিঁড়ে স্বর্ণের দুলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে মামলার বাদী রুবেল পুরাতন বাজারের দোকান থেকে দৌঁড়ে এসে তার মাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারে কাছে চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে নেয়। বুধবার সন্ধা রাতে পুলিশ সান্তাহার পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সান্তাহার ঢাকা পট্টির মৃত আতোয়ার রহমানের ছেলে তুষার ইসলাম রতন (২৯) , সান্তাহার কলসা রথবাড়ির মৃত অরুন চন্দ্র সরকারের ছেলে মিঠু ওরফে আটুল (৩৬) ও নওগাঁ সদরের পাথরকুটা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে শহিদ হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, আসামীদের গ্রেপ্তারের পর রতনের তথ্যমতে তার বাড়ি থেকে স্বর্ণের কানের দুলটি উদ্ধার করা হয়েছে। তাছাড়া তার সাথে বাঁকি দুই আসামীরাও ছিনতাইকালে ছিলেন বলে স্বীকার করেছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত রতনসহ সকলেই মাদকসেবী। তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে। মাদকের টাকা সংগ্রহ করতে তারা এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com