শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাস্তার নামফলক ভাঙ্গায় মাধবপুরে আওয়ামীলীগ নেতাদের ক্ষোভ,

রাস্তার নামফলক ভাঙ্গায় মাধবপুরে আওয়ামীলীগ নেতাদের ক্ষোভ,


নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় শিবপুর গুমুটিয়া পাকা রাস্তার সামনে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী উদ্বোধন করা রাস্তার নামফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিষয়টি দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। মাধবপুর শিবপুর গ্রামের যুবলীগ নেতা আব্দুল হান্নান বলেন, ২০১৭ সালে ৩ মার্চ বিশ্বব্যাংকের সহায়তায় মাধবপুর মহাসড়ক থেকে শিবপুর গুমুটিয়া পাকা রাস্তার কাজ উদ্বোধন করেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তখনকার আওয়ামী লীগের মেয়র হীরেন্দ্র লাল সাহা রাস্তার পাশে নামফলকটি স্থাপন করেন। মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জায়েদ খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ রাস্তাটি উদ্বোধন ও নির্মাণ কাজ সম্পন্ন হয়। এখন এ রাস্তাটি মাধবপুর পৌরসভার একটি দৃষ্টি নন্দন রাস্তা। কিন্তু দুঃখজনক হলো- সরকারের এ অর্জনকে সইতে না পেরে মন্ত্রীর নামফলকটি ভেঙে ফেলা হয়েছে। মাধবপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বেনুরঞ্জন রায় বলেন, কয়েক দিন আগে মাধবপুর পৌরসভার শ্যামলীপাড়ায় একটি রাস্তার মন্ত্রী ও সাবেক মেয়রের নামফলক ভেঙে ফেলা হয়। রাজনৈতিকভাবে ঈর্ষাণিত হয়ে এগুলো করা হচ্ছে। মাধবপুর থানার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই ফজলে রাব্বি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা, কী উদ্দেশ্যে এটি করেছে তা উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com