শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নালিতাবাড়ীর সোহাগপুর বিধবা পল্লীতে জেলা প্রশাসক কর্তৃক ঈদ উপহার বিতরণ

নালিতাবাড়ীর সোহাগপুর বিধবা পল্লীতে জেলা প্রশাসক কর্তৃক ঈদ উপহার বিতরণ


আব্দুল্লাহ্ আল-আমিনশেরপুর প্রতিনিধিঃ


শেরপুর জেলাধীন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীতে জেলা প্রশাসক মোমিনুর রশীদ কর্তৃক বিধবা মায়েদের মাঝে ঈদ উপহার এবং কুরবানির পশু ক্রয়ের জন্য অর্থ বিতরন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে সোহাগপুর বিধবাপল্লীর নির্মাণাধীন স্মৃতিসৌধ চত্বর শহীদ বেদীতে জেলা প্রশাসক প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও পরে জীবিত ২৩ জন বিধবার মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিল থেকে চাল, ডাল, সয়াবিন তেল,কাপড় কাঁচা সাবান, সেমাই, চিনি ইত্যাদি উপহার হিসেবে প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন, সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, শহীদ পরিবারের সন্তান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,১৯৭১ সালের ২৬ জুলাই শেরপুরে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সোহাগপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় ছয় ঘণ্টার তাণ্ডব চালিয়ে, গুলি করে-বেয়নেট দিয়ে খুঁচিয়ে ১৮৭ জন পুরুষকে হত্যা করে। এরপর থেকেই সোহাগপুর গ্রামটি মুক্তিযুদ্ধের ইতিহাসে সোহাগপুর বিধবাপল্লী নামে পরিচিতি পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com