মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাগরপুরে সিএনজি ও পিক-আপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত ১

নাগরপুরে সিএনজি ও পিক-আপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত ১

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি চালিত অটোরিক্সা ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. শাহিনুর রহমান শাহিন (২৪) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটো রিক্সা চালক মো. উজ্জল মিয়া (২৮) আহত হয়। বৃহস্পতিবার বিকেলে নাগরপুর মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের মামুদ নগর সড়ক ভাঙ্গা মোড়ে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন। 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা নাগরপুর থেকে কেদারপুর যাওয়া পথে ঘটনা স্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো: ন ২০-১৩৪৯) এর সাথে মুখোমুখি টক্কর লাগে। এতে অটো রিক্সা যাত্রী উপজেলার ভাতশালা গ্রামের মো. সেতাব আলীর ছেলে মো. শাহিনুর রহমান শাহিনের ঘটনা স্থলেই মৃত্যু হয়। আহত হয় অটোরিক্সা চালক একই গ্রামের মো. ঠান্ডু মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা অশংকা জনক  হওয়ায় তাকে দ্রæত ঢাকায় রেফাট করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: কাবেরি সাহা জানান। পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনা স্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com